বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রেন-মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

দেশের সাধারণ শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং ৬৫ বছর ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রেলপথে যাতায়াতে বড় ধরনের সুখবর দিয়েছে সরকার।

মেট্রোরেলসহ দেশের সব ধরনের আন্তঃনগর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এই তিন শ্রেণির যাত্রীরা মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ডিসকাউন্ট বা ছাড় পাবেন। মঙ্গলবার (৩ মার্চ) নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।

সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্ক নাগরিকদের যাতায়াত সহজতর করার উদ্যোগ নিয়েছি। যারা শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছর ঊর্ধ্ব বয়স্ক এবং শিক্ষার্থী, তাদের জন্য আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেলে আমরা ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ 

তবে এই সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

ভাড়া ছাড়ের এই বিশেষ সুবিধা পেতে যাত্রীদের কিছু সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। মন্ত্রী জানান, এই ডিসকাউন্ট সুবিধা গ্রহণের জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে। একইভাবে বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং জ্যেষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যুকৃত পরিচয়পত্র বা প্রমাণপত্র সাথে রাখতে হবে। টিকিট কাউন্টার থেকে সরাসরি বা অনলাইন অ্যাপের মাধ্যমে এই সুবিধা সচল করার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে কেবল নির্দিষ্ট কিছু ট্রেনে এবং বিশেষ শ্রেণির জন্য নামমাত্র ছাড়ের ব্যবস্থা থাকলেও এবারই প্রথম মেট্রোরেলকে এই সুবিধার আওতায় আনা হলো। বিশেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেট্রোরেলে এই ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তটি নগর পরিবহনে বড় ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com