ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এ আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, এ যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন হবে।

উদ্ভূত পরিস্থিতিতে মতপার্থক্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে অর্থাৎ কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, যত দ্রুত সম্ভব শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই ফিরিয়ে আনা হবে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

আপডেট সময় ০৬:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬