বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধ করেনি : তথ্য উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদ কার্যক্রম বন্ধের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি স্পষ্ট করে বলেন, এটি সম্পূর্ণভাবে দীপ্ত টিভি কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এই তথ্য জানান। 

তিনি বলেন, সরকার কোনোভাবেই দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। আমরা জেনেছি, এটি তাদের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্তের ফল।

উল্লেখ্য, অনিবার্য কারণ উল্লেখ করে আজ দীপ্ত টিভি তাদের সংবাদ প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com