বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বস্তি থেকে গ্যাংস্টার, ভয়ংকর এক গোলাপীর গল্প

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলা টিভি নাটকে প্রেম-বিরহের গল্পই বেশি দেখা যায়। তবে এবার সেই ধারা ভেঙে আসছে নারী কেন্দ্রিক এক অ্যাকশন–থ্রিলার। নাম ‘গোলাপী’। যেখানে ভয়ংকর এক গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন তানজিন তিশা।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে বস্তির প্রেক্ষাপটে। সাধারণ এক মেয়ের জীবনের উত্থান-পতন, সংগ্রাম এবং অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ার কাহিনি তুলে ধরা হয়েছে এতে। ‘গোলাপী’ চরিত্রে তানজিন তিশাকে দেখা যাবে একাধারে দুই ভিন্ন রূপে। সেটি তার অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জিং কাজ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনা করেছেন নির্মাতা রুবেল হাসান। ক্যামেরার পেছনে ছিলেন রাজু রাজ।

নির্মাতার ভাষ্য, এতে শুধু গ্যাংস্টার গল্পই নয়; বস্তির চালচিত্র, পকেটমার চক্র, গ্যাং রাজনীতি ও পুলিশি অভিযানের উত্তেজনাও উঠে এসেছে। পাশাপাশি রয়েছে রোমান্টিক আবহ। সব মিলিয়ে ‘গোলাপী’কে তিনি অ্যাকশন, সাসপেন্স ও আবেগের মিশেলে পূর্ণাঙ্গ বিনোদন হিসেবে দেখছেন।

নাটকটি প্রযোজনা করেছে সিএমভি। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, সিনেমার আদলে নির্মিত এ নাটকটি দর্শকদের বড় পর্দার অনুভূতি দেবে। সদ্য শুটিং শেষ হয়েছে, বর্তমানে সম্পাদনার কাজ চলছে।

আসন্ন ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘গোলাপী’।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com