ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

বিজয়-রাশমিকার বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা অবশেষে তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। ভারতের রাজস্থান, উদয়পুরে তেলেগু রীতিতে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন নবদম্পতি।

ছবিতে দেখা গেছে বিজয় সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয় পরেছেন, সঙ্গে ভারী স্বর্ণালংকার। বিপরীতে রাশমিকা লাল রঙের কারুকার্যখচিত শাড়ি ও কপালে সোনার টায়রা পরে ছিলেন। দক্ষিণী রীতির মতো দু’জনের গালেও আঁকা ছিল কালো তিল।

রাশমিকা ইনস্টাগ্রামে লিখেছেন, ওহে আমার ভালোবাসা, এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী, মিস্টার বিজয় দেবরাকোন্ডাকে। যে মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, যে আমাকে শান্তিতে থাকতে শিখিয়েছে। আমি আজ যে নারী হয়ে উঠেছি, এর পেছনে তোমার অবদান অনেক বেশি। আমার সব অর্জন, সংগ্রাম, সুখ-দুঃখ আজ নতুন অর্থ পেয়েছে। কারণ, তুমি আমার পাশে রয়েছ।

অভিনেতা বিজয়ও লিখেছেন, একদিন হঠাৎ বুঝতে পারলাম, আমি তাকে মিস করছি। এমনভাবে মিস করছি, যেন সে পাশে থাকলে দিনটি আরও সুন্দর হতো। সে সামনে বসে থাকলে খাবার আরও তৃপ্তিকর লাগত, একসঙ্গে ওয়ার্কআউট করলে ক্লান্তি কম মনে হতো। বুঝলাম, বাড়ির মতো একটা অনুভূতি পাওয়ার জন্য আমার তাকে দরকার। এ জন্য আমার সেরা বন্ধুকেই জীবনসঙ্গী করলাম।

বিয়েতে ছিল ঐতিহ্যবাহী হলুদ ও সংগীত অনুষ্ঠান ছাড়াও মজার আয়োজন। উদয়পুরের বিলাসবহুল রিসোর্টে পরিবারের ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠিত বিরোশ প্রিমিয়ার লিগ নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুল ভলিবল ম্যাচ অতিথিদের আনন্দ যোগ করেছে।

এভাবে বিজয় ও রাশমিকা তাদের প্রেম ও বিয়ের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন, যেখানে রাজকীয় সাজ ও আবেগঘন মুহূর্ত সকলের নজর কেড়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

বিজয়-রাশমিকার বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে

আপডেট সময় ১১:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬