ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

‘আইপি টিভি ও অনলাইন পোর্টালকে নীতিমালার আওতায় আনা হবে’

দেশের আইপি টিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটি সুনির্দিষ্ট সরকারি নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি সফরে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলের প্রেস ক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে কেবল একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদের অবশ্যই সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। কারণ, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্র বিকাশের জন্য অপরিহার্য বলে প্রধানমন্ত্রী মনে করেন।

মন্ত্রণালয়ের গত ১৭ বছরের কাজের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি বিগত সময়ে কীভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কাজ চালানো হয়েছে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। তবে এখন থেকে সবকিছুই চলবে সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ এলাকায় এটিই প্রতিমন্ত্রীর প্রথম সফর। নান্দাইলে পৌঁছালে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশ তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁকে শুভেচ্ছা জানান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

‘আইপি টিভি ও অনলাইন পোর্টালকে নীতিমালার আওতায় আনা হবে’

আপডেট সময় ১০:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬