ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’

ওআইসির জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। তার সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও নিয়ন্ত্রণ জোরালো করার সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতে মন্ত্রীর এই সফর। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভা হবে।

সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনি ভূমি কেনা সহজ করতে বিতর্কিত আইন অনুমোদন করেছে ইসরায়েল। এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে চায় দেশটি। ইসরায়েলের এমন একতরফা ও আন্তর্জাতিক আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর অবস্থান সুসংহত করতেই ওআইসি এই জরুরি বৈঠক ডেকেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘদিনের অনড় ও নৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করবেন তিনি।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর হওয়ায় এটি বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ ওআইসির মূল বৈঠকের পাশাপাশি জেদ্দায় অবস্থানকালে ড. খলিলুর রহমান সংস্থাটির সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন।

আর এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ

ওআইসির জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬