ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’ Logo ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে করুন কয়েকটি কাজ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সে লক্ষ্যে দ্রুত এনপিপির প্রার্থী যাচাই-বাছাই শুরু হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, ‘আমরা নতুন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছি। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা নির্বাচনে এসেছি। স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে ব্যাপারে আমরা সজাগ আছি।’

তিনি বলেন, ‘আমরা এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। উপজেলা এবং সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।’

স্থানীয় নির্বাচনের জন্য পৌরসভা ও ইউনিয়ন থেকে জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘মানুষের কাছে নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা যত বেশি থাকবে, তারাই মূল্যায়ন পাবে।’

জোট নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘এখন পর্যন্ত এনসিপি ও জামায়াত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জোটকেন্দ্রিক নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত শেষ মুহূর্তে নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে থেকে সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিও জানিয়েছেন এনসিপির নেতারা।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন স্পষ্ট বক্তব্য আমরা পাইনি।

‘আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে টাইমলাইনটা দেশের জনগণকে দিবে। যেহেতু কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এই পুরো টাইমলাইনটা, রূপরেখাটা আমরা দাবি করছি’, যোগ করেন তিনি।

এসময় এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে।’

বাংলা৭১নিউজ/এএস

Tag :

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম

আপডেট সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬