ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধিদল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূতরা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকেও তাদের নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বর্তমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। ইইউ প্রতিনিধি দল বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান এবং সাংবিধানিক, বিচার বিভাগীয় ও শ্রম আইন সংস্কারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি বড় নির্বাচনী পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য ধন্যবাদ জানান। তিনি সুশাসন, আইনের শাসন এবং গণতান্ত্রিক ধারা সুসংহত করতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। উভয় পক্ষই একটি ব্যাপকভিত্তিক বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরু করার বিষয়ে মতবিনিময় করেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক অর্থনীতি (ব্লু ইকোনমি), অভিবাসন ব্যবস্থাপনা, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং দক্ষ জনশক্তি তৈরির মতো দ্বিপাক্ষিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

এর আগে, ইইউ প্রতিনিধি দল নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের এই ‘উইন-উইন’ সম্পর্ককে এগিয়ে নিতে এবং অগ্রাধিকারমূলক খাতগুলোতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ইইউ প্রতিনিধি দলে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা অন্তর্ভুক্ত ছিলেন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

আপডেট সময় ১০:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬