ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

ভবনে আগুন, বাবা-মাকে নিয়ে ৩০ তলায় বিপাকে জনপ্রিয় নায়িকা

পশ্চিমবঙ্গের বহুতল ভবন ‘আরবানা’র চতুর্থ টাওয়ারে বাস টলিউড তারকাদের। সে ভবনে আগুন লাগতেই হুলুস্থুল। বাবা-মাকে নিয়ে ৩০ তলায় আটকা পড়েন জনপ্রিয় নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আরবানায়। এরপরই নিচে নেমে আসেন বাসিন্দারা। ওই ভবনের সাত তলায় থাকেন পায়েল সরকার। রান্নাঘরের জানলা দিয়ে প্রথম ধোঁয়া চোখে পড়ে তার।

তিনি বলেন, “প্রথমে কেউই টের পাননি। আমাদের রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার দিদি আমাকে ডাকেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝে নীচে নেমে আসি।”

পায়েল জানান, আগুন দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন সবাই। দমকল বাহিনীকে জানানোর কথাও মনে ছিল না। ঘটনার প্রায় ৪০ মিনিট পর দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ভবনের ৩০ তলায় বাস লহমা ভট্টাচার্যের। সঙ্গে থাকেন তার বাবা-মা। অত উঁচু থেকে নামতে গিয়ে বিপাকে পড়েন নায়িকা। তার কথায়, “হঠাৎ দেখি ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। সবাই তড়ঘড়ি নিচে নামছেন। ৩০ তলা থেকে নিচে নামতেও তো সময় লাগে! এ দিকে করিডরে কিচ্ছু দেখা যাচ্ছিল না। চারদিকে শুধুই চাপ চাপ ধোঁয়ার কুণ্ডলী।”

আপাতত নিরাপদে আছেন পায়েল-লহমা। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও অজানা তাদের। অনেকের ধারণা পাঁচ তলার কোনো ফ্ল্যাট থেকে ছড়ায় আগুন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

ভবনে আগুন, বাবা-মাকে নিয়ে ৩০ তলায় বিপাকে জনপ্রিয় নায়িকা

আপডেট সময় ০১:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬