ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

পিলখানা ট্রাজেডি নিয়ে সিনেমার ঘোষণা

২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের ওপর সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন খিজির হায়াত খান। রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ উল্লেখ করে পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী যখন পিলখানা নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিলেন। আমার তখন পিলখানা নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ হলো। আশা করি সিনেমাটি যখন নির্মাণ শেষ করতে পারব তখন দেশের মানুষকে দেখাতে কোনো বাঁধার সম্মুখীন হতে হবে না। আমরা আমাদের আপনজনদের হত্যার সঠিক ও সুষ্ঠু বিচারটা শুধু দেখতে চাই আর তাঁদের ওপর হওয়া অত্যাচারগুলো শিল্পের মাধ্যমে দেখাতে চাই। ধন্যবাদ।’

তবে ছবিটির বিস্তারিত কিছু জানাননি তিনি। কারা এতে অভিনয় করবেন সেসব জানতে তাই অপেক্ষা করতেই হচ্ছে।

এর আগে ‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ ও ‘ওরা ৭ জন’র মতো দেশাত্মবোধ সিনেমা নির্মাণ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই চলচ্চিত্র পরিচালক।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ডই পিলখানা হত্যাকাণ্ড বলে পরিচিত। ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সেসময় সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

পিলখানা ট্রাজেডি নিয়ে সিনেমার ঘোষণা

আপডেট সময় ১২:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬