ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই : প্রধানমন্ত্রী Logo ‘২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ Logo সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী Logo অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান কোনও আকস্মিক ঘটনা নয়: জাহেদ উর রহমান Logo লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ: শিল্পমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৪ Logo গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল Logo শেয়ারবাজার স্থিতিশীলতায় ১৭ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে

সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আরও উদ্যোগ প্রয়োজন : ঢাবি উপাচার্য

সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হলেও তা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সব শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করছি। নৃগোষ্ঠীর মাতৃভাষাসহ সব মাতৃভাষার প্রতি আমরা সম্মান জ্ঞাপন করছি। মাতৃভাষার ঐতিহ্য সংরক্ষণে আমাদের যে উদ্যোগ, তা উত্তরোত্তর বৃদ্ধি পাক।

তিনি বলেন, বাংলা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু আমাদের স্বীকার করতে হবে, প্রশাসন, শিক্ষা, বিচারব্যবস্থা এবং দৈনন্দিন প্রাতিষ্ঠানিক চর্চায় এখনো সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে পারিনি। চর্চা কেবল আনুষ্ঠানিক বিষয় নয়, এটি মানসিক ও সাংস্কৃতিক অঙ্গীকারের প্রশ্ন।

উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সর্বস্তরে বাংলা ভাষা চালু করা একটি চর্চার বিষয়। এটি বাস্তবায়ন করতে সরকারি পর্যায় থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু একটি ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার লড়াই।

রাষ্ট্রীয় এই আয়োজনের ব্যবস্থাপনা প্রসঙ্গে উপাচার্য বলেন, জাতির পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করে থাকে এবং এ বছর অনুষ্ঠানটি তুলনামূলকভাবে নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা কেবল স্মরণে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাংলা ভাষাসহ সব মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিয়মিত চর্চা ও প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতিই হতে পারে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই : প্রধানমন্ত্রী

সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আরও উদ্যোগ প্রয়োজন : ঢাবি উপাচার্য

আপডেট সময় ১২:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬