ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও তারা পায়নি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়টি জানানো হয়।

ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শীর্ষক সংবাদের বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

এর জবাবে ইসলামী ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ইকুইটিতে (শেয়ার মূলধন) সরকারের বিনিয়োগের আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব তাদের কাছে এলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। এতে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে বলে উল্লেখ করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ

আপডেট সময় ১২:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬