রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনঃনির্ধারণ করেছে সরকার। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্দিষ্ট সময়ে সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব নাজমুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং ইফতারকালীন বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি যেভাবে কার্যকর হবে:
১. রমজান শুরুর পর থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত
বর্তমান সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকলেও তা বাড়িয়ে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন মোট ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

২. ১৫–২৫ মার্চ ২০২৬ (ঈদ উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা)
মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং যানবাহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৩. ২৬ মার্চ ২০২৬ থেকে
পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পূর্বের নিয়মে ফিরে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

নীতিনির্ধারকরা বলছেন, রমজানে ইফতারকেন্দ্রিক সময়গুলোতে গ্যাসের চাপ হঠাৎ বেড়ে যায়। বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক ব্যবহারে অগ্রাধিকার দিতে সাময়িক এই সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ঈদের আগে-পরে দীর্ঘ ভ্রমণ মৌসুমে যানবাহনের জ্বালানি সরবরাহ সচল রাখতেই ২৪ ঘণ্টা স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com