ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি যুবরাজ। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান তিনি।

সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

আপডেট সময় ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬