ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবের অঙ্ক এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের যুক্তি পালটাযুক্তির মধ্য দিয়ে আলোচনা চলছে।

গতকাল সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকপক্ষের নেতারা যৌক্তিক মনে করেনি। আবার মালিকপক্ষও শ্রমিকপক্ষের দেওয়া আগের প্রস্তাব যথাযথ মনে করছে না। উভয় পক্ষ আবার সংশোধিত প্রস্তাব দেবে। তারপর সিদ্ধান্ত আসবে। তবে মালিকপক্ষ কত টাকা প্রস্তাব করেছে সে বিষয়ে এখনই কিছু জানাতে চান না বোর্ড সদস্যরা।

গতকাল নির্ধারিত সময় বেলা সাড়ে ১১টার দিকে সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকাল পর্যন্ত সভা চলে। এরপরও আলোচনা অব্যাহত ছিল। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি বিশেষজ্ঞরা উপস্থিত থেকে তাদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেন। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের দেওয়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বোর্ডের সভায় উপস্থাপন করা হয়েছিল। সোমবার মালিকপক্ষের প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে। এখন দুই পক্ষের বক্তব্য, যুক্তি ও পালটাযুক্তি পর্যালোচনা করা হচ্ছে।

মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে, তা জানতে চাইলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ মুহূর্তে প্রস্তাবের অঙ্ক প্রকাশ করা হবে না। আলোচনা শেষ হওয়ার পর বোর্ডের সিদ্ধান্তের আলোকে বিষয়টি জানানো হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে যেসব তথ্য ছড়াচ্ছে, সেগুলোকে বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যা জানানো হবে, সেটিই গ্রহণ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শ্রমিকদের দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং শ্রম আইন অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়গুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা আইনবিরোধী হয় বা আইনি প্রক্রিয়ায় বাতিল হওয়ার ঝুঁকি তৈরি করে।

মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, বাজারদর, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি শিল্পের পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

শিল্পাঞ্চল পরিদর্শনের তথ্য বিবেচ্য হবে: সৈয়দ আজাদ সুবহানী জানান, ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। পরিদর্শনে পাওয়া এসব তথ্য সোমবারের সভায় উপস্থাপন করা হয়। মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি ও বিভিন্ন পক্ষের সক্ষমতা বিবেচনা করা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি এবং শিল্পের টেকসই অগ্রগতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হচ্ছে।

শ্রমিকরা তাদের ন্যায্য দাবি পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন তিনি এবং বোর্ডের অন্য সদস্যরা। চেয়ারম্যান হিসেবে তার আইনগত ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আলোচনাকে এগিয়ে নেওয়া ও সমঝোতায় পৌঁছাতে সহায়তা করছেন বলেও জানান তিনি।

দ্রুত পরবর্তী সভার উদ্যোগ: মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে জানিয়ে চেয়ারম্যান বলেন, পরবর্তী বা চতুর্থ সভা আজ মঙ্গলবার হতে পারে। আবার কয়েক ঘণ্টার ব্যবধানেও সভা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বোর্ডের আইনগত মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত থাকলেও এত দীর্ঘ সময় নেওয়ার প্রয়োজন নেই। দ্রুত আলোচনা শেষ করার চেষ্টা করা হচ্ছে। তবে চূড়ান্ত সুপারিশের পর গেজেট প্রকাশের আগে আইন অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও আপত্তি জানানোর জন্য ১৪ দিনের সময় দিতে হবে বলে উল্লেখ করেন চেয়ারম্যান।

তৈরি পেশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় বোর্ড সভা দুপুরে শুরু হয়। সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণে লিখিত প্রস্তাব দাখিল করা হয়।

মালিক পক্ষের প্রস্তাব অপর্যাপ্ত: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা। বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে উভয়পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি।

আলোচনায় ২০২৩ সালের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রসঙ্গও তুলে ধরেন শ্রমিকপক্ষের এই প্রতিনিধি। তিনি বলেন, ঐ সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। তবে শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। সে সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাবছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা।

এদিকে সোমবার শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালে বিভিন্ন শ্রমিক সংগঠন মজুরি বৃদ্ধি, কারখানা খোলাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে।

সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমিক পুলিশ সংঘর্ষ

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। গতকাল সোমবার শিল্পাঞ্চলের অন্তত ৬০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ২২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৩৩টি কারখানায়। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।

সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় তিন নারী শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালিক পক্ষের অযৌক্তিক মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান:

সম্মিলিত শ্রমিক পরিষদ-এসএসপি প্রধান সমন্বয়ক মোশারফ হোসেন মন্টু ও নির্বাহী সমন্বয়ক সোহেল রানা সম্পদসহ ২০টি সংগঠনের নেতৃবৃন্দ গতকাল এক যৌথ বিবৃতি বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের ন্যায্য ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণের চলমান প্রক্রিয়ায় মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো এসএসপির পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, চিকিত্সা, যাতায়াত, খাদ্য ও পরিবারের মৌলিক ব্যয় বিবেচনায় শ্রমিকদের জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় মজুরি নির্ধারণ করা জরুরি, অথচ শ্রমিকদের বাস্তব জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক সংকট যথাযথভাবে বিবেচনায় না নিয়ে মালিকপক্ষের এমন প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা মনে করি, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু শিল্পের উৎপাদন ব্যয় কিংবা মালিকদের ব্যাবসায়িক সক্ষমতাকে প্রাধান্য দিলে চলবে না। শ্রমিকের শ্রম, উৎপাদনে অবদান, পরিবারের ভরণপোষণ এবং বর্তমান জীবনযাত্রার ব্যয়কে সমান গুরুত্ব দিতে হবে। তাদের দাবি অনুযায়ী, মজুরি নির্ধারণে শ্রমিক প্রতিনিধিদের কার্যকর ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতি বছর মূল্যস্ফীতি ও বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবি উত্থাপনের কারণে শ্রমিকদের ওপর কোনো ধরনের হামলা, নির্যাতন, হয়রানি বা চাকরিচ্যুতি করা যাবে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান গ্রেপ্তার

মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে

আপডেট সময় ০৮:১৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬