ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ Logo ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় Logo উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক Logo গভীর রাতে পিৎজার দোকানে তিন সেকেন্ডে ৩ রাউন্ড গুলিবর্ষণ Logo ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা Logo ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ দিন পর খাদে মিলল কলেজছাত্রের মরদেহ

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু বুধবার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরির সনের পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশ দুটি। খবর গালফ নিউজের।

মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা গেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু। সেই অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রোজা রাখবেন দেশের নাগরিকরা।

এর আগে সৌদির দুই পবিত্র মসজিদভিত্তিক ‘হারামাইন’ ওয়েবসাইটে বলা হয়েছে, আল-মাজমা’আহ গভর্নরেটে বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখা গেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল আদালত এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ফতোয়া কাউন্সিল কর্তৃক জারি করা রমজান মাসের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে।

এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়ায়, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তানে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশ শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু বুধবার

আপডেট সময় ১০:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬