সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সাগরে ভাসমান ৯ জেলে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূলসংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছধরা নৌকাসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সেন্ট মার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেলে বিষয়টি নজরে আসে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল হওয়া নৌকাসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁদের নৌকাসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com