গাজীপুর কাপাসিয়ার একটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় শামিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
বৃহস্পতিবার গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ সাজা দেন।
আদালত সূত্রে জানা গেছে, তিনি কুড়িগ্রামের ভোটার এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন। গতকাল রাত থেকে কালিয়াকৈর উপজেলার লতিফপুর ইউনিয়নে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। সকালে জনতার হাতে ধরা পড়েন।
পরে বিচারক যাচাই-বাচাই করে সত্যতা পাওয়ায় তাকে কারাদণ্ড দেন। এসময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। জানা গেছে, ওই ব্যক্তিকে ছাড়াতে জোর তদবির করছে স্থানীয় জামায়াত নেতারা।
বাংলা৭১নিউজ/এবি



























