বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

তারেক রহমানের ভোটকেন্দ্রে সকাল থেকেই জমজমাট পরিবেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপারসন ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তার ভোট দেওয়ার কথা রয়েছে। তবে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রটিতে বিএনপির নেতাকর্মী, সাধারণ ভোটার এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। কেন্দ্রজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এই কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভোটাররাও। ভোট দিয়ে বেরিয়ে বেসরকারি চাকরিজীবী উমায়ের করিম বলেন, ২০০৮ সাল থেকে ভোটার হয়েছি কিন্তু ভোট দেওয়া হয়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জানা ছিল- আমার ভোটের প্রয়োজন পড়বে না। তবে এবারের পরিবেশ অনেক ভালো। পোলিং এজেন্টরাও সহায়ক। মার্কারের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য বেশি দিয়েছি।

শরিফুল ইসলাম নামে এক ভোটার বলেন, সিল দেওয়াতে ব্যালট বাতিল হওয়ার শঙ্কা রয়েছে। কারণ ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক পাশাপাশি। ব্যালট লম্বা করে ভাঁজ করতে বলা হয়েছে। যেহেতু এই দুই প্রতীকে ভোট বেশি পড়বে, সে ক্ষেত্রে ভোট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। আদিবা নামে এক নারী ভোটার বলেন, এবারের ভোটের পরিবেশ খুবই ভালো। ভোটকেন্দ্রে এসে ভালো লাগছে।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com