শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি

দুর্নীতির ধারণা সূচকে পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বিশ্বের ১৮২টি দেশের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করা হয়েছে। সার্কভুক্ত দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ভুটান, আর সর্বনিম্ন স্কোর নিয়ে তলানিতে আফগানিস্তান।

ভুটানের ১০০ এর মধ্যে স্কোর এসেছে ৭১ এবং আফগানিস্তানের স্কোর ১৬। অন্যদিকে সিপিআই স্কোরে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে ভারত। স্কোর বিবেচনায় ভারতের স্কোর ৩৯, যা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, আর পাকিস্তানের স্কোর ২৮।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে শ্রীলঙ্কার সিপিআই স্কোর ৩৫, মালদ্বীপের স্কোর ৩৯, নেপালের ৩৪ এবং বাংলাদেশের স্কোর এসেছে ২৪। তালিকা বিশ্লেষণে দেখা গেছে, একমাত্র আফগানিস্তানের ও ভুটানের স্কোর ১ নম্বর করে কমেছে আর নেপালের স্কোর অপরিবর্তিত রয়েছে। বাকিদের স্কোরে কিছুটা উন্নতি হয়েছে বলে দেখা গেছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com