ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

দেশের প্রেক্ষাগৃহে হলিউডের ৩ সিনেমা

বাংলাদেশের প্রেক্ষাগৃহে হলিউডের তিনটি আলোচিত সিনেমা চলছে। স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে চলছে ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ ও ‘প্রাইমেট’।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে সিনেমাগুলো দর্শক-সমালোচকদের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের দর্শকরাও সিনেমাগুলো উপভোগ করবেন বলে আমরা আশাবাদী।

২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল –  গত বছরের জুনে মুক্তি পায় ‘২৮ ডেজ লেটার’ সিরিজের সিনেমা ‘২৮ ইয়ার্স লেটার’। অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত পরিচালক ড্যানি বয়েল নির্মিত এই সিনেমাটি দারুণ সাফল্য পায়।

সেই সাফল্যের রেশ ধরেই এই সিরিজের আরও একটি সিনেমা নির্মাণ করেন পরিচালক নিয়া ডা কস্টা; ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’ নামের এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় গত ১৬ জানুয়ারি। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন র‍্যালফ ফিয়েনেস, জ্যাক ওকনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান, চি লুইস-প্যারিসহ অনেকে।

মার্সি – বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘মার্সি’ পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। প্রযোজনা করেছেন চার্লস রোভেন এবং বেকমাম্বেটভ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট এবং রেবেকা ফার্গুসন। ‘মার্সি’ ভবিষ্যৎ সময়কে কেন্দ্র করে নির্মিত একটি চিত্রনাট্য।

যেখানে প্রধান চরিত্র ক্রিস র‍্যাভেন নামে একজন ডিটেকটিভের, যার স্ত্রী মারা যায় এবং তিনি সেই হত্যার অভিযোগে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে মামলা চলে একটি অত্যাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিচারকের সামনে। ওই গোয়েন্দাকে মাত্র ৯০ মিনিট সময় বেঁধে দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তা না হলে এআই নিজেই তার ভাগ্য নির্ধারণ করবে। এমনই গল্পে এগিয়ে যায় সিনেমাটি।

প্রাইমেট –  আমেরিকান হরর সিনেমা ‘প্রাইমেট’ পরিচালনা করেছেন জোহানেস রবার্টস। এটি ২০২৫ সালে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ২০২৬ সালের ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। হাওয়াইয়ের এক প্রত্যন্ত পাহাড়ি বাড়িতে পোষা শিম্পাঞ্জি বেনের হঠাৎ হিংস্র হয়ে উঠায় একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

শিম্পাঞ্জির হাত থেকে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠে একটি পরিবার। বেঁচে থাকার লড়াইয়ের ভেতর দিয়ে এগোনো এই পরিবারের ভয়ংকর পরিণতি দিয়ে এগিয়ে যাবে গল্পটি। এতে অভিনয় করেছেন জনি সিকোইয়া, জেসিকা আলেকজান্ডার, ট্রয় কোটসুর, ভিক্টোরিয়া ওয়াইন্ট, গিয়া হান্টারসহ অনেকে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

দেশের প্রেক্ষাগৃহে হলিউডের ৩ সিনেমা

আপডেট সময় ১২:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬