শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেন।

বন্দরের চার নম্বর গেট এলাকায় কথা হয় বেশ কয়েকজন বার্থ অপারেটর শ্রমিকের সঙ্গে। তারা বলেন, আমরা কাজ করতে চাই। কিন্তু বাঁধার মুখে কাজ করতে পারি না। কাজ না করলে আমাদের বেতন হয় না, যারা আন্দোলন করছে তারা কাজ না করলেও বেতন পান। এখন আমরা কাজে যোগদানের জন্য বন্দরে প্রবেশ করছি।

এদিকে, সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মতায়ন করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের রায়ট কার রাখা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com