শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত

রটারড্যাম উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘মাস্টার’

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ইউরোপের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আঙিনায় ইতিহাস গড়লো বাংলাদেশের সিনেমা। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ২০২৬-এ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয় করে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তার পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’ ১২টি আন্তর্জাতিক সিনেমাকে পেছনে ফেলে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে সেরা নির্বাচিত হয়েছে।

এই স্বীকৃতির সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো পুরস্কারমূল্য, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার সমান। এছাড়া, চলচ্চিত্রটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব নেওয়া পরিবেশককেও উৎসবের পক্ষ থেকে অতিরিক্ত ১৫ হাজার ইউরো সহায়তা দেওয়া হবে। এর ফলে ইউরোপীয় বাজারে ছবিটির প্রদর্শন ও সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জুরি বোর্ডের মূল্যায়নে বলা হয়েছে, ‘মাস্টার’ একটি ব্যক্তির নৈতিক অবস্থান ধরে রাখার সংগ্রামের সার্বজনীন গল্প তুলে ধরে। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়- তা ছবিতে অত্যন্ত সূক্ষ্ম ও বহুস্তরীয় ভাষায় উপস্থাপিত হয়েছে। এছাড়াও ভিজ্যুয়াল, জীবন্ত লোকেশন এবং বাস্তবধর্মী পার্শ্বচরিত্রের ভেতর দিয়ে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্বকে গভীর অভিনয়ে ফুটিয়ে তুলেছেন মূল অভিনেতা, যা শেষ পর্যন্ত ক্ষমতার সর্বগ্রাসী রূপকে উন্মোচিত করে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি রটারড্যাম ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হতে থাকে ছবিটি; মুক্তির আগেই আলোচনায় আসে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজসহ আরও অনেকে। চিত্রনাট্যের সহ-রচনা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও ছিলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com