বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

রাঙ্গামাটির ৫ উপজেলাসহ ৭ উপজেলায় মাঠে নেমেছে ২০ প্লাটুন বিজিবি

রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির ৫টি ও চট্টগ্রাম জেলার ২টি উপজেলার ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য স্থাপিত ৭টি বেইজ ক্যাম্পে ২০ প্লাটুন বিজিবি সদস্য কাজ শুরু করেছে।

কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ২০ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করছে বলে বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী।

তিনি জানান, মোতায়েনকৃত প্লাটুন সমূহ সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের নাশকতামূলক ঘটনা এড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহজনক ব্যক্তিদের নিয়মিত তল্লাশী করছে এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে টহলে ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

প্রতিটি ভোট কেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর অনুকূলে রাখার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

তিনি জানান, চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা দুটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভোট কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে করে কোনো এলাকা অনিরাপদ বা অরক্ষিত না থাকে। 

এছাড়াও রাঙ্গামাটি সংসদীয় আসনের মোট ৫টি উপজেলায় (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি) একইভাবে ভোট কেন্দ্রগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। উক্ত উপজেলা সমূহে টহল পরিচালনার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com