বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সাংবাদিক জাকারিয়া কাজলের ইন্তেকাল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার বিকেলে রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন।

জাকারিয়া কাজল স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আজ শনিবার বেলা একটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

রাজধানীর বাসাবোর বাসিন্দা সরকারি কর্মকর্তা আবদুল কাইউম ভূঁইয়া এবং কবি ও কথাসাহিত্যিক মেহেরুন নাহার চৌধুরীর আট সন্তানের মধ্যে সবার বড় ছিলেন জাকারিয়া কাজল। তিনি আশির দশকে দৈনিক ইনকিলাব-এ যোগ দেওয়ার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি যমুনা টেলিভিশনে হেড অব নিউজ হিসেবে কর্মরত ছিলেন।

জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য জাকারিয়া কাজল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com