শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

৯০ বছর বয়সেও ক্লাসরুমে, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন শিক্ষক

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ৬৭ বছর শিক্ষকতা করে বিশ্বরেকর্ড গড়েছেন এক মার্কিন ইংরেজি শিক্ষক। বর্তমানে তার বয়স ৯০ বছর।

মিশিগানের বেভারলি হিলস এলাকায় অবস্থিত ডেট্রয়েট কান্ট্রি ডে স্কুলে ইংরেজি পড়ানো বেভারলি হ্যানেট প্রাইসকে গত সোমবার (২ ফেব্রুয়ারি) এই স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি বক্তাদের মধ্যে ছিলেন তার সাবেক শিক্ষার্থী কোর্টনি বি. ভ্যান্স, যিনি পরে টনি ও এমি পুরস্কারজয়ী অভিনেতা হন। ভ্যান্স বলেন, প্রাইস তাকে কীভাবে লেখা সাজাতে হয় এবং নিজের চিন্তাভাবনা গুছিয়ে প্রকাশ করতে হয়, তা শিখিয়েছিলেন—যে দক্ষতা আজও তার কাজে লাগছে। এই কারণেই এখনো তাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।

১৯৫৮ সালে শিক্ষকতা শুরু করা হ্যানেট প্রাইসের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন হলিউড অভিনেতা রবিন উইলিয়ামস এবং মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বালমার।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যানেট জানান, অবসরের কোনো পরিকল্পনা তার নেই। কারণ তিনি স্কুলটিকে ভালোবাসেন এবং পড়ানোই তার সবচেয়ে বড় ভালোবাসা।

তথ্যসূত্র: সামা টিভি

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com