রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

যমুনার সামনে থেকে সরলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে অন্তত ১০ মিনিট অবস্থান করার পর পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সরকারি কর্মচারীরা। পরে সেখান থেকে ভুখা মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনসংলগ্ন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন।

এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যান। একপর্যায়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন তারা। পরে সেখানকার পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে আবারও অবস্থান নেন। সেখান থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে তা কার্যকরের দাবি জানানো হয়েছে।

এরও আগে দাবি আদায়ে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com