ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার Logo সার বিক্রিতে অনিয়ম: সিরাজগঞ্জের ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ Logo নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় Logo এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব Logo ঢাকা উত্তর সিটি থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি Logo মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ Logo একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন করবে সরকার : সেতুমন্ত্রী Logo সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে মাঠপর্যায়ের সদস্যদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এই নির্দেশনা প্রদান করেন।

সিআইডি প্রধান বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা  নির্বাচন সংক্রান্ত কোনো ছবি, পোস্ট, ব্যক্তিগত মন্তব্য বা তথ্য কোনোভাবেই শেয়ার করতে পারবেন না।  

অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতিমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে সবাইকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় করে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। 

এছাড়া নিরপেক্ষতা যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং তাদের কাছ থেকে কোনো সহযোগিতা বা উপঢৌকন গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনকালীন ব্যক্তিগত খাবারের বিষয়ে সতর্ক করে মো. ছিবগাত উল্লাহ বলেন, নিজেদের ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যবস্থা সদস্যদের নিজেদেরই করতে হবে। কোনো প্রকার খাবার বা অন্য কোনো সহযোগিতা কারো কাছ থেকে গ্রহণ করা যাবে না। 

তিনি আরও বলেন, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে পুলিশের জন্য একটি বড় গৌরবের বিষয়। 

উল্লেখ্য যে আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যা ঘিরে এখন দেশজুড়ে ব্যাপক তোড়জোড় চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আপডেট সময় ১০:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬