শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

গর্ত খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় মাটি কাটার সময় মাটির নীচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের জাকির ঢালির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন, বালুন্ডা গ্রামের আব্দুল কাদের (৪৮), জাকির হোসেন (৪৫) ও আব্দুল কাদের (৪৬)। তাদের মধ্যে জাকির হোসেন ও আব্দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুন্ডা গ্রামের ননী ঢালির ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে বাথরুমের সেফটি ট্যাংকের গর্ত খননের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় কোদালের আঘাতে গর্তের ভেতরে আগে থেকেই পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক গুরুতর আহত হন।

বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জাকির হোসেন ও আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে তাদের দুজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা সেখানে বোমাটি পুঁতে রেখেছিল এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com