সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

রায়েরবাজারে সেনা অভিযানে ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের মূল হোতা আরিফ মোহাম্মদ লিটন (৩৭) গ্রেপ্তার হয়েছেন। অভিযানে বিপুল ছিনতাইকৃত মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত এক ছিনতাইকারী চক্রের মূল হোতা আরিফ মোহাম্মদ লিটনকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি সামুরাই, ২টি ধারালো ছুরি, ৫টি ট্যাব ও ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার লিটন দীর্ঘদিন ধরে রাজধানীতে সক্রিয় বিভিন্ন ছিনতাইকারী দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত ১৫টিরও বেশি মামলা রয়েছে।

চলতি মাসে রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর একাধিক অভিযানে তিনি কৌশলে পালিয়ে গেলেও এবার আর রক্ষা পাননি। অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ ছিনতাইকৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরবর্তীতে অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com