রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

কুমিল্লায় অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিভিন্ন অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৬ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। রোববার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় যৌথ বাহিনীর পক্ষ থেকে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের কাছে অস্ত্র সরবরাহ করতেন।

পরে নগরীর রেসকোর্স এলাকায় অপর অভিযানে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। পরে অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার এ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেইন ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) ও মো. রাফিউল আলম শফিকে (২০) আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়।

কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের অস্ত্র ও মাদকসহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com