ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

এপস্টেইনের বিকৃত যৌনতা নিয়ে নির্মিত যে সিরিজ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধীর জেফরি এপস্টেইনের নতুন লাখ লাখ নথি প্রকাশ করেছে। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় তিনি। তার বিকৃত যৌনতার শিকার ব্যক্তিদের জবানবন্দি নির্মিত হয়েছে ‘জেফরি এপস্টেইন: ফিলথি রিচ’।

‘জেফরি এপস্টেইন: ফিলথি রিচ’ হলো নেটফ্লিক্সের একটি আলোচিত ক্রাইম ডকুমেন্টারি। এটি ২০২০ সালে মুক্তি পায়। এতে কুখ্যাত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের জীবনের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে।

ডকুমেন্টারিতে জেফরি এপস্টেইনের ক্ষমতার অপব্যবহার এবং একটি আন্তর্জাতিক যৌন পাচার চক্র গড়ে তোলার কাহিনি উঠে এসেছে। সিরিজে দেখানো হয়েছে কীভাবে তিনি তাঁর অঢেল সম্পদ এবং উচ্চপদস্থ ব্যক্তিদের ঢাল হিসেবে ব্যবহার করে দশকের পর দশক ধরে অল্পবয়সী মেয়েদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন।

তার নির্যাতনের হাত থেকে বেঁচে যাওয়া নারীদের জবানবন্দি নেওয়া হয়েছে। সাক্ষাৎকার ভুক্তভোগীরা তাঁদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা প্রকাশ করেছেন। পাশাপাশি এপস্টেইনের ফাঁদের ফেলানোর কৌশল এবং ক্ষমতার দাপটে কীভাবে অপরাধ ধামাচাপা দেওয়া হয় তা তুলে ধরা হয়েছে। ডকুমেন্টারিটিতে এপস্টেইনের সঙ্গে বিশ্বের অনেক ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তির সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে।

জেমস প্যাটারসন ও জন কনোলির বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘জেফরি এপস্টেইন: ফিলথি রিচ’। চার পর্বের সিরিজটি পরিচালনা করেছেন লিসা ব্রায়ান্ট।

২০১৯ সালে জেফরি এপস্টেইন জেলখানায় রহস্যজনক মৃত্যুর পর সিরিজটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত বিস্তৃত প্রভাবশালী মহলের সঙ্গে এপস্টেইনের যোগাযোগ ও তাঁর অপরাধের নেটওয়ার্ক ছিল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

এপস্টেইনের বিকৃত যৌনতা নিয়ে নির্মিত যে সিরিজ

আপডেট সময় ১১:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬