সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

মুন্সিগঞ্জে মার্কেট দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে একজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বালাশুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে সড়কে দফায় দফায় অগ্নিসংযোগ করা হয়। এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত আলমগীর বালাশুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজ উদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামের একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেন বেশ কিছুদিন আগে। নির্মাণাধীন সেই মার্কেটের দখল নিতে গিয়ে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪), আব্দুর রহমানসহ (২৩) আরও বেশ কয়েকজন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার স্থানীয় হান্নান হাজী গং, মানিক ডাকাত ও তাপস নামের কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা করেন। তবে মামলায় রায় ঘোষণা করা হলে ব্যর্থ হন তারা।

এরপর সম্প্রতি রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালানো হয়। সর্বশেষ মঙ্গলবার সকালে পুনরায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে বাধা দেন নিহত আলমগীরসহ স্থানীয়রা। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এতে বাধা দিতে গেলে আরও কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শংকর রায় বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কয়েকজন আহত হাসপাতালে আসে। এসময় আলমগীর নামের একজনের অবস্থা খুব বেশি আশঙ্কাজনক হলে আমরা তাকে মিডফোর্ডে রেফার করি। পরবর্তীতে মিডফোর্ড হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জরুরি বিভাগের চিকিৎসকরা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com