ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার Logo ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

তেজগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর জেনারেটর রুমে মিলল যুবকের মরদেহ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চারদিন পর এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই অফিসের ক্লিনার।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে আমরা অ্যাডমিন ম্যানেজারের কাছ থেকে খবর পাই। এরপর রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এস.এম সোলিম ইন্ডাস্ট্রিজের একটি বদ্ধ জেনারেটর ঘর থেকে উপুড় হয়ে থাকা অবস্থায় বিজয় নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং পাশে একটি রক্তমাখা ইট পড়ে ছিল। বিজয় ওই প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে বিজয় নিখোঁজ হন। তিনি কড়াইল বস্তিতে থাকতেন। তার নিখোঁজের বিষয়ে পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও আমাদের কিছুই জানানো হয়নি। ওই অফিসের পিয়ন রাজু অ্যাডমিন ম্যানেজারকে ফোন করে জানিয়েছিল যে, তারা দুজনেই জেনারেটর রুমে ঢুকেছিলেন; রাজু বের হয়ে আসলেও বিজয় বের হয়েছে কি না, তা সে জানে না।

বর্তমানে পিয়ন রাজু পলাতক এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে, পিয়ন রাজুই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

তেজগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর জেনারেটর রুমে মিলল যুবকের মরদেহ

আপডেট সময় ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬