শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

স্বাধীনতায় অবিশ্বাসীরাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায়

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এ দেশের মানুষ সেটি চায় না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারী) নির্বাচনি গণসংযোগে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে রাজপথে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি। দেশের বিলুপ্ত গণতন্ত্র বারেবারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার হয়েছে।

তিনি বলেন, আমরা পরিবেশের জন্য বলছি, বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো, প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো। এ নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। আমরা অবাস্তব কিছু বলছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে, তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত রয়েছে।

তিনি বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা শৃঙ্খলা ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com