ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী Logo জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী Logo রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের Logo কৃষকের সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে Logo দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে Logo অবৈধভাবে ইতালিযাত্রা ঠেকাতে ওয়ার্কশপ হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo নতুন দায়িত্ব পেলেন জয়নুল আবদিন Logo দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন : রিজভী Logo হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর Logo দেশে প্রায় ১০ কোটি ইন্টারনেট সংযোগ রয়েছে : তথ্য-প্রযুক্তি মন্ত্রী

পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শুটার আলাল গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে মো. আলাল (৩৭) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার পরিদর্শক তদন্ত মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, পল্লবী থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে এসআই সালাউদ্দিন আল মামুন ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পল্লবী থানার সেকশন ১১, ব্লকে এফ ৪ নম্বর অ্যাভিনিউয়ের তালতলা বস্তিতে মামুনের ভাড়া বাসায় আলাল নামে এক ব্যক্তির রুমে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আলালকে আটক করা হয়। আলালের দেওয়া তথ্য মতে ওই ভাড়া বাসার ওয়ারড্রব থেকে ইউএসএর তৈরি ৭.৬ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় আলালের বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আলালকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সে পল্লবী এলাকায় শুটার আলাল হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা ১টি, ডাকাতির প্রস্তুতি মামলা ২টি, মাদক মামলা ২টি, মারামারি মামলা ২টিসহ মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী

পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শুটার আলাল গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬