সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ তথ্য জানান ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে বগুড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজিবির দায়িত্বপূর্ণ দুটি জেলার ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। এরমধ্যে শুধু বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। বাকি ৯ প্লাটুন সদস্য নওগাঁ জেলার সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছেন।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম এবং বেইজ ক্যাম্প কমান্ডার সুবেদার মাফুজুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com