শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, সামনের ১২ তারিখের (১২ ফেব্রুয়ারি) যে নির্বাচন সেই নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হতে পারে, সবাই যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে- এসব বিষয়ে আমাদের আজ আলোচনা হয়েছে। নির্বাচনের দিন এমন কোনো সহিংসতা যাতে না ঘটে সে জন্য সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো জায়গায় যদি কোনো বাকসো (ব্যালট বক্স) ছিনতাই হয়, তাহলে ওই পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না।  

প্রশাসনের প্রতি নির্দেশনার বিষয়ে তিনি বলেন, এইবার তারা নির্দ্বিধায় কোনো দলের পক্ষে না হয়ে, সরকারি কর্মচারী হিসেবে কাজ করবেন। তারা কোনো পার্টির লেজুড় হবে না। আর কাউরে কোনো তেল দেবে না। নিরপেক্ষভাবে কাজ করবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com