ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি Logo ইউক্রেনের শপিং সেন্টারে রুশ হামলায় পাঁচজনের প্রাণহানি, আহত ৬৭ Logo নতুন পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে Logo মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর Logo বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও! Logo টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, সিসিটিভিতে ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার টাকা সরানোর দৃশ্য Logo টানা ৩ দফা কমল সোনার দাম, ভরি কত Logo হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং Logo কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪ Logo সুস্থ থাকার ৭টি ঘরোয়া উপায়

সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টার হাতে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান অর্থ উপদেষ্টার কাছে এ প্রতিবেদন পেশ করেন। এসময় সঙ্গে কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা সশস্ত্র বাহিনী বেতন কমিটির সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে কষ্টসহিষ্ণু ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ গঠনের সদয় অনুমোদন দেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে সভাপতি করে এ কমিটি গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টার হাতে

আপডেট সময় ০৬:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬