শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার, উড়োজাহাজের দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। অজিত পাওয়ারকে বহনকারী বিমানটি ছিল বোম্বার্ডিয়ার লিয়ারজেট-৪৫ বিজনেস জেট।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে আছে। পাশাপাশি সেখানে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

এদিকে দুর্ঘটনাস্থলের কিছু ভিডিও ও ছবিতে বারামতির ওই এলাকায় দুর্ঘটনার পর ব্যাপক অগ্নিশিখা এবং চারদিকে ঘন ধোঁয়া দেখা গেছে। খবর অনুসারে, উড়োজাহাজটি বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। তবে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। 

ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ছবিতে দেখা যায়, উড়োজাহাজটির সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে।

অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে—তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। 

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com