সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ বছর যুদ্ধবিরতির বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দিতে চায় হামাস

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

গাজায় রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে বড় ধরণের প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। তারা বলছে, যদি ইসরায়েল আগামী পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে তারা একবারেই সকল জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত।

হামাসের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এক দফায় বন্দি বিনিময় ও পাঁচ বছরের যুদ্ধবিরতির চুক্তিতে রাজি।’ শনিবার কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসার কথা রয়েছে হামাসের প্রতিনিধি দলের।

এর আগে, ইসরায়েল ১০ জন জীবিত জিম্মির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে হামাস তা নাকচ করে দেয়। তারা বলে, তারা কোনও আংশিক চুক্তিতে রাজি নয়। বরং হামাস চায় স্থায়ী সমাধান— যার মধ্যে থাকবে যুদ্ধ পুরোপুরি বন্ধ, ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, ব্যাপক বন্দি বিনিময় এবং পর্যাপ্ত মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করা।

অন্যদিকে, ইসরায়েল বলছে, তারা সকল জিম্মির মুক্তি এবং হামাসসহ গাজার সব সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ চায়। এই নিরস্ত্রীকরণ তাদের জন্য ‘রেড লাইন’এর মতো বিষয়— অর্থাৎ এতে কোনও ছাড় দেওয়া হবে না।

যুদ্ধের সূচনা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক অভূতপূর্ব হামলার মধ্য দিয়ে। ওইদিনের হামলায় ১,২১৮ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক মানুষ। সেদিন মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল, যাদের মধ্যে এখনো ৫৮ জন গাজায় আটক আছেন—এদের ৩৪ জন ইতোমধ্যে মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

চলতি বছর ১৯ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এক দফা যুদ্ধবিরতির সময় ৩৩ জন জিম্মি ফেরত দেয় হামাস যাদের মধ্যে আটজন ছিলেন মৃত। সেই বিনিময়ে ইসরায়েল মুক্তি দেয় প্রায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দিকে।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫১,৪৩৯ জন ফিলিস্তিনি। শুধু গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলা ফের শুরু হওয়ার পরই নিহত হয়েছেন অন্তত ২,০৬২ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com