ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শরীরচর্চার পর আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ Logo সেরেনার কীর্তি ছুঁয়ে হ্যাটট্রিকের পথে সাবালেঙ্কা Logo ফোন পকেটে রাখার সঠিক নিয়ম জানেন না বেশিরভাগ মানুষ Logo ‘সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য’ Logo গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায় Logo দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Logo নাচের মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রে, হিউম্যানয়েড রোবট প্রস্তুত করছে চীন Logo জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২ বছর পর ফের বেতনজট Logo লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০ Logo প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, পে-কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে, তবে পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না। তিনি জানান, নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে এবং এতে তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে না।

তিনি আরও বলেন, বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ছিল, তা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছে, যাতে নির্বাচিত সরকার এ বিষয়ে হঠাৎ চাপের মুখে না পড়ে।

সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ ও ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতিও দেওয়া হয়েছে।

সামরিক সরঞ্জাম প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

শরীরচর্চার পর আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০১:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬