ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির সারোয়ার

চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) তার প্রার্থিতা বাতিল করায় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন সারোয়ার আলমগীর।

এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের রায় দেন। যদিও রিটার্নিং কর্মকর্তার কাছে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন ঋণখেলাপির অভিযোগ এনে আপিল দায়ের করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

এ বিষয়ে দায়ের করা রিট আবেদন গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) ৪৭ নম্বর ক্রমিকে শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল।

হাইকোর্টের আদেশে সারোয়ার আলমগীরের মনোনয়ন পুনরায় বৈধ হওয়ায় চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা কাটলো।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির সারোয়ার

আপডেট সময় ০১:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬