রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বোরো জমির ৩৩ শতাংশ ধান কাটা শেষ

হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলায় আবাদ করা বোরো জমির ৩৩ শতাংশের ধান কেটে ঘরে তোলা হয়েছে। জুনের প্রথম সপ্তাহেই শতভাগ ধান কাটা শেষ হবে বলে জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে।

জেলা কৃষি বিভাগ জানায়, এবার বোরো মৌসুমে জেলায় ১ লাখ ২৩ হাজার ৮৮৪ হেক্টর জমিতে ৩ ধরনের বোরো ধান আবাদ হয়েছে। তার মধ্যে ৫০ হাজার ৮৮৫ হেক্টর হাইব্রিড, উফসী জাতের ৭২ হাজার ৮০১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান আবাদ হয়েছে ৫০ হেক্টর জমিতে। এরমধ্যে হাইব্রিড জাতে হেক্টরপ্রতি ৪ দশমিক ৬৮ টন, উফসীতে ৬ দশমিক ৯৩ টন ও স্থানীয় জাত থেকে প্রতি হেক্টর থেকে ১ দশমিক ৯ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।  

সে অনুযায়ী বোরো থেকে হবিগঞ্জে ৫ লাখ ২৬ হাজার ৩৪৯ টন চাল উৎপাদন হওয়ার কথা। ধানের হিসাবে গেলে তা বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টনে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী মোট জমির ৪০ হাজার ৬৪৫ হেক্টর (৩৩ শতাংশ) কাটা হয়েছে। এসব জমি থেকে ১ লাখ ৭৪ হাজার ৭৭৩ টন ধান উৎপাদন হয়েছে।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, “এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে। স্থানীয় প্রায় ৩০ হাজার শ্রমিকসহ বাইরের জেলা থেকে আরও প্রায় ১০ হাজার শ্রমিক, ৪৫৮টি সচল কম্বাইন্ড হারভেস্টার এবং ১৪২টি সচল রিপারের মাধ্যমে ধান কাটা হচ্ছে। ৭০ থেকে ৮০ ভাগ ধান পাকলেই কেটে ফেলতে কৃষকদের বলা হয়েছে।”

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com