ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন Logo রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী Logo বিক্রি কমে যাওয়ায় ২০২৭ সালে সাইবারট্রাক উৎপাদন বন্ধ করবে টেসলা Logo মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর Logo মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর সড়কে বিএনপি নেতাকর্মীরা Logo ঢাকায় ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

প্রাথমিকের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করতে চাই: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক বেশি যোগ্য ও দক্ষ করতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এ সময় এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমাদের শিক্ষা নিয়ে যে রিলস বানিয়েছেন। ওইখানে আপনারা বলেছেন প্রাইমারি শিক্ষা নিয়ে আমরা কী কাজ করেছি। সামাজিক মূল্যবোধ নিয়ে কিন্তু স্কুলে শেখাতে হবে। এ জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি, তাদের ট্রেনিং দিতে চাচ্ছি। যে ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধ আছে এই বিষয়গুলোও বাচ্চাদের শেখাতে হবে।’

সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা যদি বাচ্চাদের ছোটবেলা থেকে শেখায়, এইটা সঠিক, এইটা ভুল; এইটা সাদা, এইটা কালো; এইভাবে যদি আমরা বাচ্চাদের শেখাতে পারি আমার ধারণা একটা পর্যায়ে গিয়ে তাদের মাথায় ঢুকে যাবে কোনটা ন্যায় কোনটা অন্যায়।’

বাংলা৭১নিউজ/এনএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

প্রাথমিকের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করতে চাই: তারেক রহমান

আপডেট সময় ০৫:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬