ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ Logo ঢাকাসহ ৬ বিভাগের জন্য বড় দুঃসংবাদ Logo ‘পরিচয় সংকটে’ বিএনপিতে যোগ দেওয়া হেভিওয়েটরা! Logo শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত Logo ইরান যুদ্ধের কট্টর সমর্থক মার্কিন সিনেটর গ্রাহাম মারা গেছেন Logo নেত্রকোণায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে Logo মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আশার আলো দেখছে বাংলাদেশের তৈরি পোশাক Logo সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালালেন দুই ভারতীয় Logo দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল আবাসন ব্যবসায়ীর

রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামের এক আবাসন ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন বর্তমানে সপরিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন জাকির হোসেন। এ সময় ‘সাকুরা’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তেলপারটেক গ্রামের কালামিয়া চৌধুরীর ছেলে। ব্যবসায়িক প্রয়োজনে তিনি ঢাকায় থাকতেন। তার ছোট ছেলে আফাজ উদ্দিন জানান, বাবা পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি ইতিমধ্যে খিলগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল আবাসন ব্যবসায়ীর

আপডেট সময় ০৫:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬