ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

ভোট দিয়ে দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা ভোটারদের দ্রুত ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। 

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ আজ শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে তিনি লেখেন, ‘পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছালেই শুধু ভোট গণনায় সম্পৃক্ত হবে।’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নানা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ভোটার সংখ্যার ভিত্তিতে প্রতি ৪০০টি পোস্টাল ব্যালটের জন্য একটি করে ব্যালট বাক্স ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ব্যালট বাক্স প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে চারটি লক দিয়ে সিল করার বিধান করা হয়েছে।

ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ-সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রতিটি ব্যালট বাক্সে আসনের নম্বর ও নাম উল্লেখ করে স্টিকার লাগাতে হবে। ব্যালট বাক্সে সিল দেওয়ার আগে বাক্স ও লকের নম্বর উচ্চস্বরে পাঠ করতে হবে এবং তা লিপিবদ্ধ করতে দিতে হবে। 

পরিপত্রে বলা হয়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রে শব্দের মাত্রা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

ভোট দিয়ে দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

আপডেট সময় ০২:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬