শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না

রংপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে জামায়াতের আমির বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা কবরো। আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

তিনি বলেন, তাদের (জুলাই গণ অভ্যুত্থানের শহীদ) প্রত্যাশা ছিলো একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত স্বাধীন ইনসাফের বাংলাদেশ গড়ার। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করবো।

জামায়াত আমির বলেন, কঠিন সঙ্কটেও আমরা আপনাদেরকে ছেড়ে যাইনি। পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকবো।

এরআগে শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল ১০টায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে যোগ দিবেন তিনি। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায় এবং বগুড়ার শেরপুর উপজেলায় দুপুর ২.৩০ মিনিটে জনসভায় অংশ নিবেন।

বগুড়ার জনসভা শেষ করে সিরাজগঞ্জ শহরে বিকাল সাড়ে ৩ টায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকাল ৪ টায় নির্ধারিত জনসভায় অংশ নেওয়ার কথা নির্বাচনী প্রচারণা সূচিতে উল্লেখ করা হয়েছে।

সিরাজগঞ্জের জনসভা শেষ হলে তিনি পাবনা জেলায় একটি নির্ধারিত সমাবেশে সন্ধ্যা সাড়ে ৬ টায় অংশ নিয়ে প্রথম পর্বের সফরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচরণা শেষ করবেন। নিজ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন তিনি।

পাবনায় সমাবেশ শেষ করে সড়ক পথে ডা. শফিকুর রহমান ঢাকায় ফিরবেন বলে জামায়াতের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে জানা গেছে। 

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com