রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে : মন্ত্রী রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন

জামায়াত অনভিজ্ঞ, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি। অন্যদিকে বিএনপি একটি পরীক্ষিত দল।’ তিনি বলেন, ‘উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারবে, আর কেউ পারবে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা সেই দল, যাদের আপন ভেবে মানুষ কাঁদে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে গণসংযোগ ও পথসভায় মির্জা ফখরুল এসব বলেন।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। একটি দল আপনাদের কাছে ভোট চাইতে আসছে, দাঁড়িপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করেছে? করেনি। আমরা কাজ করেছি। আমরা পরীক্ষিত দল। আপনারা আমাদের ভোট দিয়েছেন, আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি।’

সরকারে থাকাকালীন বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দলটির মহাসচিব বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকেই বলছি—বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।’

পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে আপনারা কি কেউ সঠিকভাবে ভোট দিতে পেরেছেন?’ জবাবে ভোটাররা জানান, তারা ভোট দিতে পারেননি। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে, কখনো আবার ভোট নিয়ে চলে গেছে—এই ছিল গত ১৫ বছর। এখন একটি সুযোগ আসছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনা আপা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। কিন্তু যারা তাকে সমর্থন করতেন, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই—যারা নিরপরাধ, তারা কেউ বিপদে পড়বেন না। আমরা তাদের পাশে আছি।’

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার এলাকায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করি। আমরা সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘কিছু লোক হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু আমাদের সমাজে বিভাজনের কোনো সুযোগ নেই। আমরা সবাই একসঙ্গে বসবাস করি।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com